Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি

📅 09 October 2022, 09:29 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনের অধিকৃত জাপোরিঝিয়ায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি৷
তিনি হুশিয়ারি দিয়েছেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে।
এ ব্যাপারে ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেছেন, আবারও জাপোরিঝিয়া। মধ্যরাতে শান্তিপ্রিয় বেসামরিক মানুষের বাড়ির ওপর নির্দয় হামলা৷ পুরোপুরি হীন, বর্বর জঙ্গি কার্যক্রম। যারা এ হামলার নির্দেশ দিয়েছে এবং যারা এটি সম্পাদন করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে৷ অবশ্যই মানুষ ও বিচারের মুখোমুখি করা হবে তাদের৷ এদিকে জাপোরিঝিয়ায় এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের যেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়৷ টুইটে কুলেবা লিখেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়া তাদের মিসাইল সন্ত্রাস অব্যাহত রেখেছে। রাতব্যাপী ১২টি ভবনে হামলা হয়েছে৷ ১২জন নিহত হয়েছেন। নিরীহ বেসামরিকদের বাঁচাতে আমাদের জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা এগুলো দিন৷ ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দখলকৃত অঞ্চল থেকে জাপোরিঝিয়ায় ৬টি মিসাইল ছুড়েছে রাশিয়া। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]