Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

গুপ্তচর সন্দেহে তুমব্রু সীমান্তে মিয়ানমারের ২ নাগরিক আটক

📅 04 October 2022, 10:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গুপ্তচর সন্দেহে তুমব্রু সীমান্তে মিয়ানমারের ২ নাগরিক আটক
নিউজ ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক দুজনই বড়ুয়া যুবক। তাদের একজনের নাম স্বদেশ বড়ুয়া, অপরজনের নাম নিরঞ্জন বড়ুয়া। এ সময় তাদের শরীর তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪-এর দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। দুজনেই বিওপি-বিজিবির হেফাজতে রয়েছে। তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দীল মো. ভুট্টো বলেন, সীমান্তের কাছে সন্দেহজনকভাবে অবস্থান করায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গুপ্তচর সন্দেহে তুমব্রু বিজিবি জোয়ানরা দুপুর ১২টার দিকে মিয়ানমারের দুই যুবককে আটক করেছে। তারা তুমব্রু সীমানা পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। তিনি বলেন, বিজিবি জোয়ানরা আটক দুজনকে তুমব্রু ক্যাম্পে নিয়ে গেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]