Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পুতিনকে এবার থামতে বললেন পোপ

📅 03 October 2022, 10:43 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পুতিনকে এবার থামতে বললেন পোপ
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে ‘সহিংসতা আর মৃত্যু’ বন্ধে এই প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি আকুতি জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
একই সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার নিন্দাও জানান তিনি। খবর এনপিআর ডটঅর্গের। পোপ বলেছেন, এই পদক্ষেপ পারমাণবিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করেছে। পুতিনকে তার নিজ দেশের জনগণের কথা চিন্তা করারও আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইউক্রেনের সেন্ট পিটারস স্কয়ারে রোববার দেওয়া এক ভাষণে পোপ এ আহ্বান জানান। পোপ ফ্রান্সিস প্রায়ই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং এর ফলে মানুষের মৃত্যুর সমালোচনা করে এসেছেন। কিন্তু এবারই তিনি প্রথম সরাসরি ব্যক্তিগতভাবে পুতিনের কাছে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানালেন। তিনি বলেন, আমার আবেদন সর্বোপরি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে। আমি তাকে এ সহিংসতা আর মৃত্যুর মিছিল বন্ধের মিনতি জানাচ্ছি, এমনকি নিজের দেশের জনগণের জন্য ভালোবাসার খাতিরে হলেও। পোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও লড়াই বন্ধের প্রস্তাব বিবেচনা করে দেখার আহ্বান জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]