Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

📅 02 June 2018, 07:51 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে তিনি এখানে আসেন। জিয়ারত শেষে আজই তিনি ঢাকা ফিরে যাবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পৌণে ১২টায় শেখ রাসেল দুস্থ পুনর্বাসন কেন্দ্রে শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনশ’ জনকে তিনি এই উপহার সমগ্রী দেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]