Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল

📅 01 October 2022, 12:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল
বিনোদন ডেস্ক::  শাকিব-বুবলী ইস্যুতে সরগরম মিডিয়াপাড়া। হঠাৎ করেই বেবিবাম্পের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন বুবলী।
তিন দিন ধরে বিষয়টিকে ঘিরে চলে নানা জল্পনা-কল্পনা। অবশেষে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলী জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।  আড়াই বছর আগেই তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।
বুবলীর পোস্টের কিছুক্ষণ পরেই একই বার্তা দিয়ে সন্তানকে স্বীকৃতি দেন শাকিব খান। তবে এতে জল্পনা, নাটকের অবসান ঘটলেও আলোচনা থামেনি।  কবে, কোথায় শাকিবের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন বুবলী, কেন এত দিন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন? এ বিষয়ে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কী? এসব জানতে কৌতূহলী হয়ে পড়েন সিনেপ্রেমীরা। সেই কৌতূহলবশত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে প্রশ্ন করা হয় শাকিব-বুবলীর ঘটনা প্রসঙ্গে। শাকিব খান ঠিক কাজটি করলেন কিনা জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে এ চিত্রতারকা জানালেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। ’ ব্যাঙ্কারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হাজির হয়ে এ কথা বলেন ‘দিন: দ্য ডে’খ্যাত তারকা। অনন্ত জলিল বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার।  আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না।  নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’ দ্বিতীয়বারের মতো শাকিব খান সন্তান লুকানোর ঘটনাটি চলচ্চিত্রাঙ্গনে কোনো প্রভাব ফেলবে কিনা প্রশ্নে অনন্ত জলিল বলেন, ‘না, শুধু এটা না। কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনবে না।  কোনোটাই না,  যা খারাপ, সেটি খারাপই। ’ এর পর সাংবাদিকের এক প্রশ্নে হেসে ফেলেন অনন্ত। বলেন, ‘শুভকামনা বলতে আমি চাই সবাই ভালো থাকুক।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]