Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ ৭ মামলার আসামি গ্রেফতার

📅 28 September 2022, 03:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ ৭ মামলার আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক::গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ সাত মামলার আসামি রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, মঙ্গলবার রাতে চান্দনা চৌরাস্তার ময়মনসিংহ গ্রামে মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন। পরে সেখানে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম রাকিবকে (২২) গ্রেফতার করা হয়।
সে সিরাজগঞ্জ জেলার সদর থানার চকশিয়ালকোলা গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একটি চাপাতি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। তিনি আরও বলেন, রাকিবের বিরুদ্ধে গাজীপুর ও অন্যান্য জেলায় মাদক, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]