Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

📅 26 September 2022, 06:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
নিউজ ডেস্ক:: রাজধানীর হাজারীবাগে সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্য সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে সোমবার হাজারীবাগে বিএনপির সমাবেশের কর্মসূচি নেওয়া হয়।
ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের পাশে এ সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে সমাবেশ করতে না পেরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশের আয়োজন করে মহানগর দক্ষিণ বিএনপি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে দুইটার দিকে হাজারীবাগের টালি অফিস রোডে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির কর্মী সমর্থকরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ দুই দিকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে টালি অফিস রোডের মোড়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সেখানে অবস্থান করেন। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। পরে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশের মাঠে সমাবেশ শেষ করে বিএনপি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]