শনিবার রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
র্যাব জানিয়েছে, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।