Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি হবে ভয়াবহ: রাশিয়াকে বাইডেন

📅 24 September 2022, 03:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি হবে ভয়াবহ: রাশিয়াকে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক:: আমেরিকা গত কয়েক মাস ধরে রাশিয়াকে ইউক্রেনের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে হুশিয়ার করে আসছে।
অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে নিজের পরমাণু রেডলাইন সম্পর্কে উপদেশ দিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
মার্কিন এক কর্মকর্তা দেশটির গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন প্রকাশ্যে উদ্দেশ্যমূলকভাবে রাশিয়াকে পরমাণু ব্যবহারের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের হামলা হলে যুদ্ধের চেহারা পাল্টে যাবে। বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাইডেনের এ হুশিয়ারির জবাবে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন পড়ে দেখুন সেখানে সব লেখা আছে। পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত ডকট্রিনে বলা হয়েছে— রাশিয়া যদি অস্তিত্বের হুমকি মুখে পড়ে কিংবা নিজে ও মিত্র কোনো দেশ হামলার সম্মুখীন হলে রাশিয়ার সামরিক বাহিনী পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]