Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

📅 29 September 2022, 10:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে ৮ দিন বিঘ্ন ঘটতে পারে। সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণেই চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিন ও অক্টোবর মাসে প্রথম সপ্তাহে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে।
বিএসসিএল জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।
প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]