Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

এসএসসির প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু

📅 22 September 2022, 01:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এসএসসির প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু
নিউজ ডেস্ক:: চলমান মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম। তিনি জানান, বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজউদ্দিনকে প্রধান করে বুধবার রাতে তিন সদস্যের এ কমিটি করা হয়।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ এবং রংপুর বিভাগের মাধ্যমিক শিক্ষার উপপরিচালক মো. আখতারুজ্জামান। তদন্ত শেষে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন। এর পর রাতে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে। চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরুঙ্গামারী থানায়। এ পরিস্থিতিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]