Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ডেঙ্গিতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি আরও ৪৩১

📅 21 September 2022, 05:49 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডেঙ্গিতে মৃত্যু একজনের, হাসপাতালে ভর্তি আরও ৪৩১
নিউজ ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
এ সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫৭ জনে।
বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি  বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৯০ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৬৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২১ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৮৩৫ জন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]