Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নির্বাচনে জয়ী হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করব: নেতানিয়াহু

📅 14 September 2022, 03:36 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নির্বাচনে জয়ী হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করব: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক::  ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি পুনরায় ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেব।
ইউক্রেনের প্রধান রাব্বি (ইহুদি ধর্মযাজক) রিউভেন আসমানের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনার সময় এ কথা বলেন। খবর আনাদোলুর।
এক সপ্তাহ আগে তিনি ইউক্রেনের এই প্রধান রাব্বির সঙ্গে দেশটিতে সফরে গিয়ে সাক্ষাৎ করেন। ইসরাইলের লিকুদ পার্টির চেয়ারম্যান নেতানিয়াহু বলেন, আসন্ন সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদে জয়ী হতে পারলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]