Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইসরাইলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানানোর দাবি ইরানের

📅 12 September 2022, 05:37 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসরাইলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানানোর দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:: রোববার ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কিয়েমার্স হায়দারি দাবি করেছেন, ইসরাইলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য ‘আরশ-২’ নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান।
ইরানিয়ান গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়েমার্স হায়দারি এ ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইফার জন্য এ বিশেষ ড্রোনটি তৈরি করেছি। এটি একটি ইউনিক ড্রোন এই কাজের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান এ ড্রোন উন্মোচন করবে। ইসরাইলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরাইল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে তেল আবিব শহর ও হাইফায় হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করা হয়েছে। এদিকে  ইরানের সঙ্গে কয়েকদিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি  পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরাইল এর বিরোধীতা করছে। ইসরাইলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে। যা দিয়ে ইরান আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে। তবে পশ্চিমা দেশগুলোই এখন দাবি করছে, পুনরায় পারমাণবিক চুক্তিটি করার কোনো ইচ্ছা ইরানের হয়ত নেই। সূত্র: আল আরাবিয়া
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]