Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

লিলিবেত থেকে এলিজাবেথ

📅 10 September 2022, 01:54 PM | 👁️ পঠিত: 21 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লিলিবেত থেকে এলিজাবেথ
নিউজ ডেস্ক :: শিশু যখন সবেমাত্র কথা বলতে শেখে, তখন নিজের নামে বিকৃতি ঘটাই স্বাভাবিক স্বভাব। আপনজনেদের মুখে লেগে থাকা সেই আধোবোলই সেসময় হয়ে ওঠে শিশুটির আদুরে ডাকনাম।
ঠিক এমনই ঘটেছিল রানি দ্বিতীয় এলিজাবেথের বেলায়ও। দাদা রাজা অষ্টম এডওয়ার্ডের স্নেহের নাতনিকে নাম জিজ্ঞেস করলে তিনি বলতেন, ‘লিলিবেত’। আর সেই নামই একসময় পারিবারিক পরিচিতি হয়ে ওঠে রানির।
এই নামেই তাকে ডাকতেন তার প্রিন্স ফিলিপও। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্ম নেওয়া সেই ছোট্ট শিশু লিলিবেতই ১৯৫৩ সালের ২ জুন অলংকৃত করেন ব্রিটেনের রানির আসন। হয়ে ওঠেন রানি দ্বিতীয় এলিজাবেথ। টানা সাত দশক ওই আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। তার আগে এত দীর্ঘ সময় কেউ ব্রিটেনের সিংহাসনের স্বাদ পাননি। চলতি বছরই রানির সিংহাসনে বসার ৭০ বছর উদযাপিত হয়েছে। সব ইতিহাস পেছনে ফেলে ৯৬ বছর বয়সে সমাপ্তি ঘোষণা করেন ঐতিহ্যবাহী ব্রিটিশ রাজপরিবারের এক অবিসংবাদিত অধ্যায়ের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]