স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপের সুপার ফোরে বুধবার রাতে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচটিতে পাকিস্তানের সামনে ১৩০ রানের ছোট লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। আফগান বোলারদের সামলে সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয় পাকিস্তানের ব্যাটারদের।
আসিফ-ফরিদের ওই মুহূর্তের ভিডিও টুইটারে পোস্ট করে স্ট্যানিকজাই লিখেছেন, ‘এটা আসিফ আলীর চরম পর্যায়ের বোকামি এবং তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হোক। যে কোনো বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু তাই বলে শারীরিক আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য নয়।’ আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নায়েবও একই দাবি তুলেন। টুইটারে একটি ছবি দিয়ে স্ট্যানিকজাইয়ের পোস্টটি শেয়ার করেন তিনি। আসিফ মাঠ ছাড়লেও ১৯ বছর বয়সি পাক পেসার নাসিম শাহের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা।New angle of the Asif Ali and Afghan bowler fight? pic.twitter.com/s6qQcGc1Vt
This is stupidity at extreme level by Asif Ali and should be ban from the rest of the tournament, any bowler has the right to celebrate but being physical is not acceptable at all. @icc @ACCMedia1 pic.twitter.com/3ledpmM3mt