Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

কর্মবিরতির কর্মসূচি পেছালেন পেট্রোল পাম্প মালিকরা

📅 29 August 2022, 04:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কর্মবিরতির কর্মসূচি পেছালেন পেট্রোল পাম্প মালিকরা
নিউজ ডেস্ক:: জ্বালানি তেল বিক্রির ৭ শতাংশ কমিশনসহ পাঁচ দফা দাবি আদায়ে কর্মবিরতির কর্মসূচি পিছিয়ে সরকারকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৩ সেপ্টেম্বর ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্প বন্ধ রেখে ‘প্রতীকী কর্মবিরতির’ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এর আগে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্প বন্ধ রেখে ‘প্রতীকী কর্মবিরতি’ পালন করবেন তারা। কিন্তু রোববার বিকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি-এর সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে সোমবার বিপিসির ঢাকার লিয়াজোঁ অফিসে এক সংবাদ সম্মেলনে জানান নাজমুল হক। সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তাদের দাবিগুলোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের বলেছি, আপনারা কিছু দিন সময় দেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]