Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

কাবুলে বোমায় কাঁপল ন্যাটো সিআইএ দফতর এলাকা

📅 30 April 2018, 05:08 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে কাবুলের শাসদারাক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই। খবর খামা প্রেসের। ঘটনাস্থলের আশপাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর দফতর এবং আফগান প্রতিরক্ষা সদর অবস্থিত। হাশমাত বলেন, সকালে নিরাপত্তাবেষ্টিত এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এক ব্যক্তি এ আত্মঘাতী হামলায় চালায়। এতে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি গ্রীষ্মে আফগান বিদ্রোহী বাহিনী তালেবান একের পর এক জোরদার হামলা চালিয়ে যাচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]