Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

শিনজো আবে হত্যা: ব্যর্থতার দায় নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তার পদত্যাগ

📅 25 August 2022, 04:50 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শিনজো আবে হত্যা: ব্যর্থতার দায় নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক::  জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন।
বৃহস্পতিবার জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা শিনজো আবের হত্যাকাণ্ডে নিরাপত্তা ত্রুটির দায় নিতে পদত্যাগ করেছেন। খবর জাপান টাইমসের।
তিনি জাতীয় জননিরাপত্তা কমিশনে পদত্যাগের একটি চিঠি জমা দিয়েছেন। সংসদের উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনি প্রচারে অংশ নেন শিনজো আবে। সেখানেই তাকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]