Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইরাকের কারবালায় ভূমিধসের কবলে মাজার, নিহত ৫

📅 22 August 2022, 03:16 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইরাকের কারবালায় ভূমিধসের কবলে মাজার, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালায় একটি মাজারে ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
কাতারাত আল-ইমাম আলী মাজারটি কারবালা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিম মরুভূমির মধ্যে অবস্থিত। খবর ডেইলি সাবাহর।
শনিবার ভূমিধসে মাজারটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়েছে। ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]