Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

📅 03 August 2022, 04:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক:: ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করা হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব ও আমিরাতের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সেই মধ্যপ্রাচ্য সফরের দুই সপ্তাহ পর এ ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই  (Patriot MIM-104E) ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম, প্রশিক্ষণসহ সব কিছুর মূল্য ধরা হয়েছে ৩০৫ কোটি ডলার। এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও বিমান হামলা করতে ব্যবহার করা যাবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করা হবে। এগুলোর মূল্য ২২৫ কোটি ডলার। সূত্র: এএফপি, এনডিটিভি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]