Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

জাওয়াহিরি হত্যার খবরে যা বলল সৌদি আরব

📅 02 August 2022, 04:34 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাওয়াহিরি হত্যার খবরে যা বলল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক:: আল কায়েদার শীর্ষ নেতা আল জাওয়াহিরিকে হত্যার যে ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, এ সংবাদ শুনে স্বাগত জানিয়েছে সৌদি আরব।
সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা দেশটির সরকারের এ অবস্থানের কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
সেখানে বলা হয়েছে, যে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে ঘৃণ্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করেছে, তাদের একজন নেতা হিসেবেই বিবেচনা করা হয় জাওয়াহিরিকে। জাওয়াহিরি ছিলেন ওসামা বিন লাদেনের শীর্ষ উপদেষ্টা। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল জাওয়াহিরিকে আল কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএর চালানো ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]