Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

‘রাশিয়ার বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী হবে শান্তি চুক্তি’

📅 19 July 2022, 05:15 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘রাশিয়ার বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী হবে শান্তি চুক্তি’

এ ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ও এবং রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ টেলিগ্রামে বলেন, রাশিয়া তার সব লক্ষ্য অর্জন করবে। শান্তি (চুক্তি) হবে-আমাদের শর্ত অনুযায়ী।

দিমিত্রি মেদভেদেভকে এক সময় দেখা হত একজন সংস্কারক হিসেবে। কিন্তু বর্তমানে তিনি সংস্কারক থেকে হার্ডলাইনার হয়ে গেছেন।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে নিয়ে তীর্যক সব মন্তব্য  করে যাচ্ছেন তিনি।

কয়েকদিন আগে দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, দুই বছর পর বিশ্ব মানচিত্রে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন, আসন্ন শীতেই ঠান্ডায় ইউক্রেন জমে যাবে।

প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। তিনি শুরু থেকেই ইউক্রেনে চলমান কথিত বিশেষ সামরিক অভিযানকে সমর্থন দিয়ে আসছেন।

সূত্র: আল জাজিরা

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]