Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

📅 19 July 2022, 05:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক:: বিদ্যুতের ব্যবহারসহ সব বিষয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এই কথা জানান।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী একটা সমস্যা তৈরি হয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই সংকট মোকাবিলায় দেশের সবাইকে মিতব্যয়ী হতে হবে। মন্ত্রী বলেন, সরকারপ্রধান বলেছেন— মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পুনর্বাসনের জন্য একটি প্রকল্প তৈরি করতে। আশাকরি, খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি প্রকল্প নিয়ে আসবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]