Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল

📅 09 July 2022, 07:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল
আন্তর্জাতিক ডেস্ক:: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার নারা নামক একটি স্থানে আততায়ীর গুলিতে নিহত হন৷
সে সময় নিজ দল এলডিপির একটি রাজনৈতিক ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন তিনি৷
জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে৷ তার মত এমন একজন ব্যক্তিকে দিন-দুপুরে গুলি করে হত্যার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠেছে৷ আর এমন প্রশ্নের মুখে নারার পুলিশ প্রধান শিকার করেছেন শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা৷ পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যা ছিল। এদিকে জাপানে এরকম অস্ত্র সহিংসা নেই বললেই চলে৷ দেশটিতে কেউ যদি ব্যক্তিগত কাজে অস্ত্র নিজের কাছে রাখতে চায় তাহলে কঠোর সব ধাপ পার করতে হয়৷ ফলে শিনজো আবেকে কেউ গুলি করে হত্যা করতে পারে সে চিন্তা কেউ করেননি৷ তাই সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ছিল ঢিলেঢালা, এমনটাই মনে করছেন বেশিরভাগ মানুষ। সূত্র: এনডিটিভি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]