Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

📅 30 June 2022, 09:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।
বুধবার ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুহানেস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় সিরিয়া।
আর সিরিয়া এমন উদ্যোগ নেওয়ার দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। বুধবার স্থানীয় সময় রাতে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়বে। সিরিয়ার এ সিদ্ধান্তকে ‘মূল্যহীন গল্প’ বলেও উল্লেখ করেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনে ২৪ জুন কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এর দুইদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক এবং লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেন পুতিন। রাশিয়ার পর জাতিসংঘের সদস্যভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন দেশের মর্যাদা দেয় সিরিয়া। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। কারণ তার ক্ষমতা টিকিয়ে রাখতে এবং সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে ২০১৫ সালে হস্তক্ষেপ করে রুশ বাহিনী। এরপর সিরিয়ার নিয়ন্ত্রণ চলে আসে বাসার আল আসাদের হাতে। সূত্র: ডেইলি সাবাহ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]