Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে অংশ নেবেন পুতিন

📅 28 June 2022, 05:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জি-২০ সম্মেলনে অংশ নেবেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলনে। তবে সম্মেলনে তিনি সশরীরে না কি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন তা খোলাসা করে বলেননি পুতিন। মস্কোতে সোমবার এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ। খবর আনাদোলুর। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জানানো আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। আগামী ৩০ জুন রাশিয়া সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। এ সময় দুই নেতা এ বিষয়ে আলাপ করবেন বলে জানান পুতিনের সহকারী ইউরি উশাকভ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]