Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বন্যাদুর্গতদের দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

📅 19 June 2022, 06:23 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বন্যাদুর্গতদের দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত  অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি। গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]