Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

কন্ঠ শিল্পী এফ কে ফয়ছল এর নতুন চমক মিউজিক ভিডিও.বিস্তারিত........

📅 25 May 2018, 08:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কন্ঠ শিল্পী এফ কে ফয়ছল এর নতুন চমক  মিউজিক ভিডিও.বিস্তারিত........
বিনোদন:: কন্ঠ শিল্পী এফ কে ফয়ছল নতুন চমক এবারের ঈদ এ বাজারে আসছে ইউ আর মিউজিক এর ব্যানারে"ভাবনা এলব্যাম এর প্রথম মিউজিক ভিডিও , এবারের রোজার ঈদ এ মিউজিক ভিডিওটি এ,টি,এন বাংলা ও ইউটিউব চ্যানেল এ প্রচার করা হবে। গানটির গীতিকার ও সুরকার কাওসার আহমদ কয়েস, গানটি কম্পোজিশন করেছেন এটি এ এন বাংলার সংগীত পরিচালক দিপক সুকান্ত, গানটিতে শিল্পী ও মডেল হিসেবে কাজ করেছেন এফ কে ফয়ছল ও চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল উর্মিলা উর্মি। গানটির ভিডিও চিত্র গল্পকার দৈনিক যায় যায় দিন এর সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, কোরিওগ্রাফি ও স্থির চিত্র ধারন করেছেন সাপ্তাহিক সিলেট টাইমস্ ও এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি আলোকচিত্রকারী সজল দেব নাথ ও সোনারগাঁও এন্ড ফিল্ম মিডিয়া প্রডাকশন এর তরুন নাটক ও মিউজিক ভিডিও পরিচালক সোহেল আহমদ (পাখি)। গানটি সিলেট সহ আশপাশ বিভিন্ন লোকেশনে ভিডিও চিত্র ধারন করা হয়। গানটির মিডিয়া পাটনার দৈনিক অনলাইন পত্রিকা সিলেট নিউজ টাইমস্। সিলেট নিউজ টাইমস্ এর সাথে আলাপ কালে গানটির শিল্পি ও মডেল এফ কে ফয়সল বলেন, গানটি আমার নিজের কন্ঠে গাওয়া ও মডেল হিসেবে আমি নিজেই কাজ করেছি,আশা করে গানটি সবার ভালো লাগবে আগামিতে আরো ভালো কিছু দর্শককে উপহার দেয়ার চেষ্টা করবো , আশা করি এবারে ঈদ এর মিউজিক ভিডিওটা সফলতা পাবে, আমাকে যারা সার্বিকভাবে পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি,
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]