Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

তনিশকাকে বিয়ের খবরে চটেছেন চাহাল

📅 24 April 2018, 08:46 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তনিশকাকে বিয়ের খবরে চটেছেন চাহাল
খেলাধুলা ডেস্ক:: সুন্দরী ও ভারতীয় ক্রিকেটারদের মাখামাখি নতুন কিছু নয়। পরিচয়, প্রণয়; এরপর বিয়ে। এ রকম মারদাঙ্গা জুটি আছে বেশ কয়েকটি। সেই বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর-পতৌদি থেকে হালের আনুশকা শর্মা-বিরাট কোহলি। সেই তালিকায় সদ্য নাম উঠে এসেছে যুজবেন্দ্র চাহালের! দক্ষিণী সিনেললনা তনিশকা কাপুরকে বিয়ে করেছেন বলে খবর চাউর হয়েছে। এ নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। তবে এমন খবরে বেজায় চটেছেন সদ্য ভারতীয় জাতীয় দলে পা রাখা এ ক্রিকেটার। তনিশকাকে নিয়ে আলোচনার খবরে রীতিমতো বিরক্ত তিনি। টুইটারে নিজের প্রতিক্রিয়াও জানালেন, আমি সবাইকে পরিষ্কার জানাতে চাই- আমাদের মধ্যে কিছুই চলছে না। বিয়ে তো দূরে থাক। আমরা কেবল ভালো বন্ধু। আমার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানান। পরিশেষে অসত্য, বিভ্রান্তিকর, বানোয়াট, ভুয়া সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে দূরে থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন চাহাল। এ মায়াবী স্পিনার যতই বিষয়টি এড়িয়ে যান না কেন। তা নিয়ে আপাতত আলোচনা থামছে না। ইতিমধ্যে এ অভিনেত্রীর সঙ্গে কয়েকবার দেখা গেছে তাকে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]