Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

মুকুল বোস লাইফসাপোর্টে

📅 31 May 2022, 01:28 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মুকুল বোস লাইফসাপোর্টে
নিউজ ডেস্ক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস গুরুতর অসুস্থ।  তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।
রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে মুকুল বোসকে ওই হাসপাতালের সিসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার মুকুল বোসের ব্যক্তিগত কর্মকর্তা লুৎফর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
মুকুল বোস বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছেন। আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এক-এগারোর পর মুকুল বোস সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান। সেই সময় তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এক-এগারোপরবর্তী কেন্দ্রীয় কমিটিতে মুকুল বোস পদ হারান। ২০১২ সালে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনের পর গঠিত কেন্দ্রীয় কমিটিতেও তার স্থান হয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]