Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

বাংলায় মুক্তি পাচ্ছে আল্লু-রেশমিকার ‘পুষ্পা: দ্য রাইজ’

📅 20 May 2022, 11:28 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলায় মুক্তি পাচ্ছে আল্লু-রেশমিকার ‘পুষ্পা: দ্য রাইজ’
বিনোদন ডেস্ক:: দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালানের কাহিনী নিয়ে গড়ে উঠা আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। আর এ জন্য বাংলা গানও তৈরি হচ্ছে। ছবির ‘সামি’ শিরোনামের জনপ্রিয় গানটিতে বাংলায় কণ্ঠ দিলেন বাংলাদেশের সিঁথি সাহা।
গণমাধ্যমে সিঁথি নিজেই এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খুব জনপ্রিয় একটি গান ‘সামি’। গানটির হিন্দি ভার্সন সুনিধি গেয়েছেন। আর বাংলার জন্য আমার কণ্ঠ পছন্দ করেছেন তারা। ভালো লাগছে। গানটি প্রকাশের পর সাড়া ভালোই পাচ্ছি। সিঁথি বর্তমানে সুইডেনে রয়েছেন। সেখানে একটি শোতে অংশ নেবেন তিনি। শুক্রবার সিঁথির গাওয়া গানটি প্রকাশ হয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’ এর অফিশিয়াল মিউকিজ লেবেল আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে। যেখানে আল্লু অর্জুন ও রামশমিকা মান্দানার সঙ্গে রয়েছে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য। বাংলায় গানটি লিখেছেন রাজিব দত্ত। দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় তামিল ভাষার মূল গানটি গেয়েছেন মৌনিকা। এরপর হিন্দিতে গেয়েছেন সুনিধি চৌহান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]