Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন সেই রুশ সেনা, দাবি আইনজীবীর

📅 20 May 2022, 10:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন সেই রুশ সেনা, দাবি আইনজীবীর
আন্তর্জাতিক ডেস্ক::  যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হচ্ছে রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাংক কমান্ডার ভাদিম শিসিমারিনের।
৬৩ বছর বয়সী একজন বৃদ্ধ লোককে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ হত্যার দায়ও স্বীকার করেছেন শিসিমারিন। তবে শুক্রবার তার আইনজীবী ভিক্টর ওভসায়েন্নিকোভ বলেছেন, শিসিমারিন তার উচ্চপদস্থ অফিসারের নির্দেশ পালন করেছেন। তিনি আরও বলেছেন, শিসিমারিন জানতেন না এ নির্দেশ পালন করলে এটি অপরাধ হবে। এমন পরিস্থিতিতে কারওই এটি জানার কথা না। আইনজীবী আরও বলেছেন, সেখানে উপস্থিত থাকা রুশ সেনারা ধারণা করেছিল সেই বৃদ্ধ লোক তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের খবর দিচ্ছিল। আইনজীবী আরও বলেছেন, সে জানত না সে কোনো অপরাধ করছে এবং নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল। আইনজীবীর দাবি নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন শিসিমারিন। তবে শিসিমারিনের আইনজীবীর এমন মন্তব্যের পর ইউক্রেনের প্রসিকিউটর বলেছেন, শিসিমারিন যদি মনে করত ওই ব্যক্তি তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের অবহিত করছে তাহলে সে তাকে লক্ষ্য করে তিন চারটি গুলি চালিয়ে হত্যা না করে সতর্ক করে দিতে পারত। সেটিও মাত্র একটি গুলি করে তাকে ভয় দেখাতে পারত বা তার ফোন কেড়ে নিতে পারত। এদিকে আদালতে শুক্রবারও ক্ষমা চেয়েছেন শিসিমারিন। তিনি বলেন, আমি আমার অপরাধ অস্বীকার করছি না। আমি শাস্তি পেতে প্রস্তুত আছি। এদিকে সোমবার শিসিমারিনের বিরুদ্ধে রায় আসতে পারে। সূত্র: বিবিসি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]