Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিয়ার সেই জাহাজ গেছে সিরিয়ায়

📅 12 May 2022, 09:48 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিয়ার সেই জাহাজ গেছে সিরিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বিপুল পরিমাণ শস্য চুরি করে নিয়ে গেছে রাশিয়া।
আর গণমাধ্যম সিএনএন জানিয়েছে, চুরি করা সেই শস্য বহনকারী একটি বাণিজ্য জাহাজ এখন সিরিয়ায় গেছে।
ইউক্রেনের কথিত চুরি করা শষ্য বহনকারী জাহাজটিকে মাতরোস পোজিনিখ হিসেবে চিহ্নিত করেছে সিএনএন। ২৭ এপ্রিল জাহাজটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করে এবং সংকেত প্রদানকারী যন্ত্র ট্রান্সপোন্ডার বন্ধ করে দেয়। এরপরের দিন জাহাজটিকে ক্রিমিয়ার প্রধান বন্দর সেভাস্তোপোলে দেখা যায়। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে,  মাতরোস পোজিনিখসহ মোট তিনটি জাহাজ চুরি করার শস্য বহনে ব্যবহার করা হয়েছে। সিএনএন স্যাটেলাইটের ছবি যাচাই বাছাই করে জানিয়েছে, মাতরোস পোজিনিখ বসফরাস প্রণালী দিয়ে মিশরের আলেক্সান্দ্রিয়া বন্দরে যায়। সেখানে জাহাজটি ৩০ হাজার টন আটা নিয়ে নোঙর করে। কিন্তু ইউক্রেনের কর্তৃপক্ষ মিশরকে জানিয়ে দেয়, জাহাজে যে আটা নিয়ে আসা হয়েছে সেগুলো চুরি করা। এরপর মিশর এ পণ্য ফিরিয়ে দেয়। এরপর জাহাজটি যায় লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে। সেখানেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে জাহাজটি সিরিয়ার লাটাকিয়া বন্দরে আছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়া যুদ্ধের পর থেকে ইউক্রেন থেকে ৪ লাখ টন শস্য চুরি করে নিয়ে গেছে। ইউক্রেনের সাংবাদিক ক্যাতরিনা ইয়ারেসকো জানিয়েছেন, মার্চ-এপ্রিলে সেভাস্তোপোল বন্দর থেকে শস্য রপ্তানি হঠাৎ করে অনেক বেড়ে গেছে। সূত্র: সিএনএন
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]