Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

করোনা আক্রান্ত সাকিব

📅 10 May 2022, 10:51 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করোনা আক্রান্ত সাকিব
স্পোর্টস ডেস্ক:: রোববার চট্টগ্রামের জহুর আহমেদ স্টোডিয়ামে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর ৫ দিন আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ।
করোনা টেস্টে পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। যে কারণে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তার খেলা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।
বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। প্রথম টেস্টে খেলবেন না তিনি। লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার থেকে চট্টগ্রামের সাগরিকায় অনুশীলন শুরু করেছেন মোমিনুল হক সৌরভরা।  টাইগাদের এ অনুশীলনে থাকার কথা ছিল সাকিবের। কিন্তু সাকিব এদিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেও করোনা টেস্টে পজেটিভ হয়ে নিজের বাসায় আইসোলেশনে আছেন। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় সাকিব করোনা আক্রান্ত। তার মানে শুধু চট্টগ্রাম টেস্টেই নয় ২৩ মে শুরু হওয়া ঢাকা টেস্টেও তার খেলা অনিশ্চিত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]