Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

জায়েদ-নিপুণ আইনি লড়াই: ফের পিছিয়েছে শুনানি

📅 07 June 2022, 02:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জায়েদ-নিপুণ আইনি লড়াই: ফের পিছিয়েছে শুনানি
বিনোদন ডেস্ক::  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের সাধারণ সম্পাদকের পদ নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি পিছিয়েছে। আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।
জায়েদ খানের আইনজীবী মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ২৯ জানুয়ারি প্রাথমিক ফলে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন নিপুণ। এর পরই একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]