Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

তামিমের অভিযোগ ‘মিথ্যা’: পাপন

📅 07 June 2022, 02:55 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তামিমের অভিযোগ ‘মিথ্যা’: পাপন
স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টি থেকে আপাতত ছয় মাসের বিরতিতে আছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
এই বিরতির পর টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে তামিম অভিযোগ করে বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে নাকি কথা বলারই সুযোগ পাচ্ছেন না তিনি।
তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে তারা। পাপন বলেন, এটি পুরোপুরি মিথ্যা। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে! তিনি আরও বলেন, অনেকবার অনুরোধের পরও তামিম আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো। তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোন পথে যাচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে শর্টার এই ফরম্যাটে তামিমকে স্বাগত জানাতে প্রস্তুত পাপন, 'আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]