Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

এবার রাশিয়ার শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি ইউক্রেনের

📅 13 May 2022, 09:16 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার রাশিয়ার শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক:: ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহর রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এবার রাশিয়ার একটি শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি দিয়েছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর আন্দ্রুসিভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, বেলগোরোড, প্রস্তুত থাকো।
এ সময় আন্দ্রুসিভ বলেন,  ইউক্রেন আক্রমণের চেষ্টা করতে পারে। কারণ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে রক্ষা করতে হবে। বেলগোরোড শহরটিতেই রাশিয়া খারকিভকে হামলা চালানোর জন্য একাধিক রকেট লঞ্চার স্থাপন করেছে। বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।  সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]