Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

‘আমাদের অর্থ শেষ হয়ে গেছে’, কংগ্রেসের কাছে আরও ডলার চাইলেন বাইডেন

📅 28 April 2022, 10:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘আমাদের অর্থ শেষ হয়ে গেছে’, কংগ্রেসের কাছে আরও ডলার চাইলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার কংগ্রেসের কাছে আরও ৩৩ বিলিয়ন ডলার সাহায্য অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের।
ইউক্রেনের সেনাবাহিনী ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করার জন্য এ সাহায্য চাইলেন প্রেসেডন্ট।
সামনের ৫ মাস এগুলো খরচ করা হবে। জো বাইডেন তার বক্তব্যে জানিয়েছেন, ইউক্রেনে ৫০ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ, ১০টি যানবিধ্বংসী ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, গত মাসে কংগ্রেস ইউক্রেনকে সাহায্য করার জন্য যে অর্থের অনুমোদন তাকে দিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে। তাই তিনি নতুন করে ডলার চাইছেন। তিনি জানিয়েছেন,  ইউক্রেনে অস্ত্র, মানবিক ও অর্থনৈতিক সহায়তা অব্যহত রাখতে হলে নতুন সহায়তা প্রয়োজন। এদিকে রাশিয়া যেহেতু এখনো ইউক্রেনে তাদের কথিত সামরিক অভিযান অব্যহত রেখেছে ফলে নতুন এ সাহায্যের উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। তাছাড়া বাইডেন তার বক্তব্যে বলেছেন, পুতিন যে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে আসছেন সেটি ভালো নয়। পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার বিষয়টিও কথা বলেছেন বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যের শেষে বলেছেন, পুতিন ইউক্রেনে কতৃর্ত্ব স্থাপন করতে সফল হবেন না। এদিকে বাইডেন যে নতুন সাহায্যের জন্য কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছে এই সাহায্যের মধ্যে নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা থাকবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৩৩ বিলিয়ন ডলারের মধ্যে ২০ বিলিয়ন ডলারই থাকবে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ব্যবহারের জন্য। রাশিয়া ইউক্রেন হামলা করার পর দেশটিকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। তাদের পাঠানো সাহায্যের মধ্যে বেশিরভাগই হলো সামরিক সহায়তা। সূত্র: সিএনএন, বিবিসি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]