Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিরার অবস্থান পর্যালোচনার নির্দেশ পুতিনের

📅 20 April 2022, 11:22 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিরার অবস্থান পর্যালোচনার নির্দেশ পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক:: ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর দেওয়া ‘অবৈধ’ নিষেধাজ্ঞা মোকাবেলায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও)  রাশিয়ার অবস্থান পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত এক সরকারি বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো ইস্পাত এবং অন্যান্য ধাতুর মতো রাশিয়ান পণ্যের উপর রাজনৈতিকভাবে অনুপ্রাণিত আমদানি বিধিনিষেধ আরোপ করে ডব্লিউটিও’র বিধিমালা ভঙ্গ করেছে।
পুতিন বলেন, এই পদক্ষেপ (নিষেধাজ্ঞা) ডব্লিউটিও’র মূলনীতির পরিপন্থি।  অথচ ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সেই কাজটাই করে যাচ্ছে। তার সরকার ডব্লিউটিও নিয়ে রাশিয়ার কৌশল হালনাগাদ করবে উল্লেখ করে পুতিন বলেন, আমি সরকারকে পশ্চিমা ব্যবসায়িক অংশীদারদের নেওয়া পদক্ষেপগুলোর বৈধতা নিয়ে বিস্তৃতভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছি। আমি সরকারকে আমাদের পশ্চিমা ব্যবসায়িক অংশীদারদের নেওয়া পদক্ষেপের বৈধতার একটি ব্যাপক পর্যালোচনা করার নির্দেশ দিচ্ছি। ওই পর্যালোচনা ১ জুনের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন পুতিন। তবে এতে কী অন্তর্ভুক্ত থাকতে পারে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]