Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্য

📅 19 April 2022, 01:32 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্য
আন্তর্জাতিক ডেস্ক::পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল।  কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণ একদিন পিছিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেন। এদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন। রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হলো পাকিস্তানে। শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠন করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]