Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেন হামলার বিরোধিতা করায় রুশ বিরোধীদলীয় নেতা গ্রেফতার

📅 12 April 2022, 03:17 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেন হামলার বিরোধিতা করায় রুশ বিরোধীদলীয় নেতা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক:: ভ্লাদিমির কারা-মুর্জা জুনিয়র (৪০) নামে রাশিয়ার এক প্রখ্যাত বিরোধীদলীয় নেতাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। ইলিয়া ইয়াসিন নামে আরেক বিরোধীদলীয় নেতা এক টুইটবার্তায় ভ্লাদিমির কারা-মুর্জা জুনিয়রকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। খবর ডেইলি সাবাহর।
ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘোরবিরোধিতা করেন ভ্লাদিমির কারা-মুর্জা। মূলত এ কারণেই তাকে গ্রেফতার করেছে পুতিনের প্রশাসন। কারা-মুর্জার আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারের পর তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে। এর আগে তাকে ২০১৫ ও ২০১৭ সালে দুই তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]