Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাক্ষ্য দিলেন ইভাঙ্কা ট্রাম্প

📅 06 April 2022, 04:28 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাক্ষ্য দিলেন ইভাঙ্কা ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনায় মঙ্গলবার সংসদীয় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প (৪০)। ট্রাম্পের শাসনামলে ইভাঙ্কা হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর বিবিসির।
এর একদিন আগে ইভাঙ্কার স্বামী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জেরাড কুশনারকেও তদন্ত কমিটি জেরা করে। তদন্ত কমিটি ইভাঙ্কার কাছে ক্যাপিটল হিলের দাঙ্গায় তার বাবা জড়িত কিনা তা জানতে চায়। দাঙ্গার বিষয়ে টানা আট ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে কোনো সাক্ষীকে এত দীর্ঘ সময় ধরে জেরা করা হয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]