Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

চুপ থাকতে পারলেন না ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

📅 04 April 2022, 09:45 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চুপ থাকতে পারলেন না ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে অবস্থিত শহর বুচায় গণহত্যা চালানোর অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, অসংখ্য বেসামরিক সাধারণ মানুষের মরদেহ রাস্তায় পড়ে আছে।
আর এসব ছবি দেখে চুপ থাকতে পারলেন না ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ারির লাপিড। তিনি সরাসরি রাশিয়ার সমালোচনা করেছেন। টুইটারে রাশিয়ার কঠোর সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ইয়ারি লাপিড লিখেছেন, কিয়েভের অদূরে অবস্থিত বুচার যে ছবিগুলো সামনে আসছে সেগুলো দেখে আর নিরপেক্ষ ও চুপ থাকা সম্ভব হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে জনগণের ক্ষতিসাধন করা যুদ্ধাপরাধ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে রাশিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক বেশ ভালো। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের সমালোচনা করা থেকে বিরত ছিল ইসরাইল। যদিও দেশটি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনীত নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছিল। কিন্তু সরাসরি সমালোচনা করে বক্তব্য দেয়নি। এমনকি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করার চেষ্টা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইসরাইল রাশিয়ার বিরুদ্ধে খোলামেলা সমালোচনা করেনি, কারণ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রাশিয়ার সঙ্গে কাঁধ মিলিয়ে অভিযান পরিচালনা করে আসছে ইহুদি দেশটি। তবে ধীরে ধীরে এখন রাশিয়ার বিরোধী মনোভাব দেখাচ্ছে তারা। সূত্র: আল জাজিরা
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]