Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৩ এপ্রিল পাকিস্তানের ইতিহাসে অন্ধকারতম দিন: শেহবাজ শরিফ

📅 04 April 2022, 06:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৩ এপ্রিল পাকিস্তানের ইতিহাসে অন্ধকারতম দিন: শেহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের বিরোধী দল মুসলিম লিগ-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ অনাস্থা ভোটে ইমরান খানের উৎরে যাওয়ার ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন।  তিনি বলেছেন, পাকিস্তানের ইতিহাসে ৩ এপ্রিল অন্ধকারতম দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর জিও টিভির।
শেহবাজ বলেন, ইমরান খান দেশজুড়ে ‘সিভিলিয়ান মার্শাল ল’ জারি করেছেন। তার এ পদক্ষেপ ‘অসাংবিধানিক’। তিনি আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে ৩ এপ্রিল অন্ধকারতম দিন হিসেবে স্মরণীয় হবে। এর আগে জেনারেল পারভেজ মোশাররফও এ ধরনের অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন ২০০৭ সালের ৩ নভেম্বর। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, নিজের ইগোকে প্রাধান্য দিতে ইমরান খান সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আর পিটিআই-এর নেতৃত্বাধীন সাবেক সরকারকে ‘ব্যক্তিকেন্দ্রীক সরকার, সর্বগ্রাসী ও ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেন শেহবাজ। তিনি আরও বলেন, যদি কাসিম সুরি এ অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেন, তবে কেন বিষয়টি আগে উত্থাপিত হলো না? পিটিআই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে সংবিধানের ৫ নম্বর ধারাকে ব্যবহার করেছে। শেহবাজ বলেন, সাবেক ডেপুটি স্পিকারের দেওয়া বক্তব্য অনুযায়ী সব বিরোধী নেতারা বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন। গতকালকের পার্লামেন্ট অধিবেশন পাকিস্তানের সংবিধান, আইন ও পার্লামেন্টকে তামাশা বানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেইউআই-এফ নেতা আসাদ মেহমুদ, এমকিউএম-পি আহ্বায়ক খালিদ মাকবুল সিদ্দিকী, বিএনপি-এম প্রধান আখতার মঙ্গল প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]