Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

দ্বিতীয় টেস্টে সাকিব কি খেলবেন?

📅 29 March 2022, 07:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দ্বিতীয় টেস্টে সাকিব কি খেলবেন?
স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষেই সাকিব আল হাসান জানতে পারেন ঢাকায় তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পারিবারিক এমন ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে জরুরিভিত্তিতে দেশে ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেয়।
কিন্তু দেশের স্বার্থে তৃতীয় ওয়ানডের জন্য আফ্রিকায় থেকে যান সাকিব। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ করে পরিবারের পাশে থাকতে দেশে ফেরেন সাকিব। দুই টেস্টের সিরিজের আগে সাকিব দেশে ফেরায় টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে মঙ্গলবার গুঞ্জন শোনা যায় ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ‍যুগান্তরকে জানান, দ্বিতীয় টেস্টে সাকিব খেলবে কি না তা এখনও নিশ্চিত না। আমি তার সঙ্গে কথা বলার পর আপনাদের বলতে পারব সাকিব পোর্ট এলিজাবেথে খেলবে কি না। প্রসঙ্গ বুধবার থেকে ডারবানে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]