Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

📅 10 March 2022, 04:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ
আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কে আজ আলোচনায় অংশ নিচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয়পক্ষের মধ্যে সর্বোচ্চপর্যায়ের বৈঠক। তুরস্কের আনতালিয়া শহরে বৃহস্পতিবার উভয়পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর- রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি আশা করছেন, এ আলোচনার মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ সংকট মোকাবিলা সম্ভব হবে। এ ছাড়া এটি অস্ত্রবিরতিতেও সহায়ক হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে বিশ্লেষকদের আশংকা আনতালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে অনুষ্ঠেয় এ আলোচনা থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা খুবই কম। এর আগে উভয়পক্ষের মধ্যে বেলারুশে একাধিক বৈঠক হয়েছে। তবে সেসব বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিলেও রাশিয়ার মন্ত্রী পর্যায়ের কেউ অংশ নেননি। আনতালিয়ার এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও অংশ নিচ্ছেন। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এদিকে তুরস্কে অনুষ্ঠেয় এ আলোচনা নিয়ে আশাবাদী মধ্যস্থতার ভূমিকা রাখা আরেক পক্ষ ইসরাইল। ইসরাইলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয়ের অবস্থান আগের চেয়ে নমনীয় হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু ডনবাস অঞ্চলকে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]