Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেনের সেনাদের ‘ক্ষমতা দখল’ করতে বললেন পুতিন

📅 25 February 2022, 09:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেনের সেনাদের ‘ক্ষমতা দখল’ করতে বললেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের সেনাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির খবরে বলা হয়েছে, পুতিন ইউক্রেন সেনাদেরকে নিজ দেশের সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কিকে ‘মাদকাসক্ত এবং নতুন নাৎসি’ আখ্যা দিয়ে পুতিন বলেন, তিনি কিয়েভে জুড়ে বসেছেন এবং সমগ্র ইউক্রেনের মানুষকে জিম্মি করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে কিয়েভ দখল ও দেশটির সরকারকে উৎখাত করা। পুতিন এই সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার মনে করে।
শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাকে তাদের টার্গেটগুলোর মধ্যে এক নম্বরে রেখেছে শত্রুরা, দুই নম্বরে আমার পরিবার। তারা রাষ্ট্রপ্রধানকে শেষ করে ইউক্রেনকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চায়। আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনেই থাকবে। রাশিয়া যতই হামলা করুক, দেশ ছেড়ে চলে না যাওয়ার অঙ্গীকারও করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: বিবিসি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]