Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

অসি অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা করা উচিত: সালমান বাট

📅 21 February 2022, 11:55 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অসি অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা করা উচিত: সালমান বাট
স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তোলপাড় ফেলে দিয়েছেন গ্ল্যাডিয়েটর্সের জেমস ফকনার। এ অসি অলরাউন্ডারের অভিযোগ, চুক্তি অনুযায়ী তাকে পারিশ্রমিক দেয়নি (পিসিবি)।  দেব দেব বলে বারবার মিথ্যা বলেছে পিসিবির কর্মকর্তারা।
পিসিবির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে পিএসএল ছেড়ে নিজ দেশে ফিরেও গেছেন ফকনার। আর ফকনারের এমন কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। অসদাচরণের জন্য ফকনারের বিরুদ্ধে মামলা করতে বলছেন এ সাবেক ওপেনার। সালমান বাটের দাবি, টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার আগে হোটেলের অনেক সম্পদ নষ্ট করে গেছে ফকনার। ফকনার চরম মাত্রার বেয়াদবি করেছে দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, হোটেলের ঝাড়বাতিতে হেলমেট ছুড়ে মারেন ফকনার। এতে ঝাড়বাতি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ওই সময় প্রাণও চলে যেতো পারতো মানুষের! কারণ ঝাড়বাতির নিজে মানুষ দাঁড়িয়েছিল। যে কোনো অঘটন ঘটতে পারত তখন। আর যাই হোক ফকনার সেখানে অনেক সম্পদ নষ্ট করেছেন। সেখানকার লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেছেন তিনি আমার মতে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। তাকে দুই দিনের পুলিশি হেফাজতে নেওয়া উচিত। পিসিবির উচিত তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়া। তথ্যসূত্র: টাইমস নাউ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]