Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ারুজ্জামান চৌধুরীর ও ৪ চেয়ারম্যানের ফুলেল শ্রদ্ধা

📅 22 February 2022, 07:45 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ারুজ্জামান চৌধুরীর ও ৪ চেয়ারম্যানের ফুলেল শ্রদ্ধা
ওসমানীনগর প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন যুক্তরাজ্যে আওয়মীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত ১নং উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া , ২ নং সাদিপুর ইউনিয়নের সাহেদ আহমদ মুসা ,৩ নং পশ্চিম পৈলনপুরের প্রকৌশলী গোলাম রব্বানি চৌধূরী সুমন ও ৮ নং উছমানপুর ইউনিয়নের ওয়ালি উল্লা বদরুল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী ২০২২ ইং ) তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সমাধির পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে উপস্থিত সবাই ফাতেহাপাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তারা। এলাকার উন্নয়ন, অগ্রগতি নিয়েও মোনাজাত করা হয়। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]